শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

অবৈধ ৬টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

0Shares

অবৈধ ৬টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা ও মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার আউটপাড়া এলাকার আলী ব্রিকসকে পাঁচ লাখ, হিজলাইন এলাকার এস এম এস ব্রিকসকে পাঁচ লাখ, লেমুবাড়ী এলাকার এমিকা ব্রিকসকে পাঁচ লাখ, হাসলী একতা ব্রিকসকে পাঁচ লাখ, পূর্ব হাসলী এলাকার আব্দুল্লাহ আল সোবহান ব্রিকসকে ছয় লাখ ও আলম নগর ব্রিকসকে ছয় লাখসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটাগুলোর একাংশ স্কেভেটর দিয়ে ভেঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ ইউসুফ আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং ইট ভাটা এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এসব ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। একইসাথে জরিমানাকৃত ইটভাটাগুলো স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক (সিনিয়র কেমিস্ট) একেএম ছামিউল আলম কুরসি ও পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক, পরিদর্শক মোহাম্মদ শামছুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg