শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক-৪

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট হইতে পাবনা জেলার পাঁকশি পর্যন্ত পদ্মানদী ও আশপাশের এলাকা হতে রাতের অন্ধকারে গোপনে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ। এই অভিযানে বালু উত্তোলন করার সময় হাতেনাতে ৪জন বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে নাজিরগঞ্জ নৌপুলিশের ওসি সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ শে জানুয়ারি সন্ধায় দোগাছি চর হতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- মোঃ মানিক প্রামানিক (৪৭), মোঃ মোক্তার মল্লিক ওরফে ফজলুল (৩৫), মোঃ শাকিল প্রামানিক (২২), মোঃ বাদশা প্রামানিক (৪৫)। এ-সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়, ০১টি দেশিয় প্রযুক্তিতে তৈরী বাংলা ড্রাম ট্রাক। যাহার মূল্য অনুমানিক ৭,লক্ষ টাকা ও দুইটি বালু কাটার বেলচা, যার মূল্য অনুমান ১ হাজার টাকা। এরা সবাই নাজিরগঞ্জের দৌগাছি ইউনিয়নের বাসিন্দা। পরে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg