শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -১

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবাসহ আরিফ মন্ডল নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন মাছের আড়ৎ এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি- মো. আরিফ মন্ডল (২৫) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ওমর আলী মোল্লাপাড়া গ্রামের মো. হাবি মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই দেওয়ান শামীম খান এর নেতৃত্বে একটি টিম সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার এলাকা (৫নং ওয়ার্ড) সাকিনস্থ বাস টার্মিনাল সংলগ্ন মাছের আড়ৎ এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে আরিফ মন্ডলকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন মোবাইল ফোন, ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সিডিএমএস যাচাই করে ধৃত আসামি মো. আরিফ মন্ডলের বিরুদ্ধে পূর্বে হত্যা ও মাদক মামলাসহ মোট ০২টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg