শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চার শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ৪নং উজানচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলহাজ্ব কাজী কেরামত আলীর পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে কম্বল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছু উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আবুল কালাম, উজানচর ইউপির সচিব ইব্রাহীম সরদার প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg