শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী- কামাল হোসেন (২৮) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়া গ্রামের বাবু শেখের ছেলে।

জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া সাকিনস্থ পদ্মা বোডিং এর নীচ তলায় বুকিং কাউন্টারে হতে মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে ৪০ (চল্লিশ) গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg