শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

মেলা থেকে বোমা উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

0Shares

মেলা থেকে বোমা উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ জানুয়ারী

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে মা বুড়ির মেলায় বোমা রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীতে খবর পেয়ে বোমাটি উদ্ধারের পর সেটিকে ধ্বংস করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে বলাকা সংসদ ক্লাবের সামনে মা বুড়ির মেলায় একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন।

এরপর মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, র্যাব-৪ (সিপিস-৩) এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর থানার ওসি হাবিল হোসেন এবং র্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বোমার উপস্থিতি বুঝতে পেরে র্যাবের বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেন। ঢাকা থেকে বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যগণ এসে দুপুর আড়াইটার দিকে বোমাটি উদ্ধার করেন এবং অন্যত্র বিস্ফোরণ ঘটান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিয়ে র্যাবের লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, বোমাটি উদ্ধারের পর অন্যত্র নিয়ে ধ্বংস করা হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg