শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ ঘাট থানার ওসির উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এর ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত অসহায়, বয়স্ক ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।

গীতা দাস বলেন, এই প্রচন্ড শীতের মধ্যে আমরা অনেক কষ্টে রাত যাপন করি। নানা জনের মুখে শুনেছি গোয়ালন্দ ঘাট থানার ওসি কম্বল বিতরণ করছে। তাই আমরা কম্বল নেয়ার জন্য থানায় এসেছি ওসির কাছে। আমরা এই শীতের মধ্যে কম্বল পেয়ে অনেক খুশি।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস শীতবস্ত্র বিতরণ কালে বলেন, এই শীতে সবচেয়ে বেশি কষ্টে থাকে সমাজের অসহায়, বয়স্ক, দরিদ্ররা। তারা শীতের কষ্ট স্বাভাবিকভাবে কাউকে বলতে পারে না। তাই সব দিক বিবেচনা করে সবার আগে তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমাদের এ কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg