শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

স্বার্থপর মানুষের জন্য হেদায়েত কামনা করলেন মমতাজ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :

বাংলাদেশের ফোক গানের সম্রাজ্ঞী জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম। টানা তিনবার জাতীয় সংসদের সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। কিন্ত নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

এরপর স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার বিনিময়ে বিএনপির ভোট কিনে নিজেরা সীল মারার অভিযোগসহ তার অনুসারীদের মারপিটের ঘটনায় পুলিশকে ২৪ ঘন্টার সময় বেধে দিয়ে বেশ আলোচনায় ছিলেন সংগীতশিল্পী মমতাজ বেগম।

এবার নিজের খ্যাতি নিয়ে বিড়ম্বনা ও সুনাম রক্ষায় মুখ বুজে অত্যাচার সহ্যের কথা জানিয়ে সোমবার রাত পৌনে দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন মমতাজ বেগম।

মমতাজ বেগমের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়। সুনাম নষ্ট হবে এই ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয় তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানেনা। যা কিছু অর্জন করেছি তা আমার অনেক কষ্টের অর্জন। মা বাবা পীর মুর্শিদের দোয়াও আছে। আমার এই অর্জনের পিছনে নির্দিষ্ট কোনও ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে। যারা কোনোদিনই আমার সুনাম, খ্যাতি, অর্জন, ভালো থাকা কোনোভাবেই সহ্য করতে পারে নাই, তবুও আমি আমার সাধ্যমতো তাদের কে সম্মান ও সহযোগিতা করে আসছি, কিন্তু লাভ হয়নি!সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। কষ্টটা হলো আমি যা না, আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছে শুধু মাত্র কিছু অর্থ স্বার্থের বিনিময়ে।আমি জানি সত্যটা ঠিকই একদিন এ দেশের মানুষ জানবে শুধু সময়ের অপেক্ষামাত্র। আল্লাহ তুমি এই স্বার্থপর মানুষ গুলো কে হেদায়েত দান করো’

তবে মমতাজ বেগম তার এই ফেসবুক পোস্টে কাকে উদ্দেশ্য করে ‘স্বার্থপর’ বলেছেন সেটা জানা যায়নি। কিন্তু মতাজের শুভাকাঙ্খীরা মন্তব্যে লিখেছেন, সার্থপর মানুষগুলো ভালো মানুষের উপর বদনাম চাপায়, নিজের সার্থ হাসিল করে। আপনার অভাব মানিকগঞ্জবাসি হারে হারে টের পাবে। আল্লাহ ভরসা একদিন সব সত্যি উন্মোচন হবে, শুধু সময়ের অপেক্ষা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg