শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে হত্যা মামলার অন্যতম আসামি অস্ত্রসহ গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীতে চাঞ্চল্যকর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হত্যা মামলার অন্যতম আসামি মো. রেজাউল সরদার (৩৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।গ্রেফতারকৃত রেজাউল সরদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহেরচর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার মৃত কেরামত সরদারের ছেলে।

বিকাল সাড়ে ৫টার দিকে রেজাউল সরদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (৩০) হত্যা মামলায় অন্যতম আসামি মো. রেজাউল সরদার (৩৮)-কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রেজাউল সরদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহেরচর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার মৃত কেরামত সরদারের ছেলে।

পুলিশ জানায়, ১৮ ডিসেম্বর রাতে তাকে গোয়ালন্দ থেকে গ্রেফতার করা হয়।পরদিন আসামিকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়।আদালত আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রেজাউলের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া ইউনিয়নের অবস্থিত আসামির নিজ বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ীর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক ও সবুজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান শিকদার বলেন, সবুজ হত্যা মামলায় মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।দ্রুতই হত্যা মামলার পুলিশ প্রতিবেদন দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে ছাত্রলীগ নেতা সবুজকে বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ এপ্রিল সবুজের বাবা শামসুল আলম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg