শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

২২ ডিসেম্বর মানিকগঞ্জে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী ওই মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মাদ্রাসা শিক্ষার্থী মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় আবাসিকে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে। ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুমের বাহিরে ডেকে নেয় ওই শিক্ষক।এর কিছুক্ষণ পর কার্টুন দেখানো অবস্থায় মাদরাসার ৪র্থ তলায় পশ্চিম পাশে দেওয়ালে ঘেষে ফ্লোরের উপর শোয়াইয়া পড়নের পায়জামা খুলিয়া ওই শিশু শিক্ষার্থীকে আসামী জাহাঙ্গীর আলম জোর পূর্বক বলৎকার করে। এরপর ওই শিশু শিক্ষার্থী কান্নাকাটি করলে আসামী জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলিতে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। এরপর সকাল ৮টার দিকে ওই মাদ্রাসা শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মাকে বিষয়টি জানায়।

মামলার বাদি ও ওই মাদ্রাসা শিক্ষার্থীর মা জানান, তার ছেলে সকালে বাড়িতে এসে কান্না করতে করতে বিষয়টি জানানোর পর তিনি মানিকগঞ্জ সদর থানায় এসে মামলা করেছেন। আসামী জাহাঙ্গীর আলমের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিল হোসেন জানান, এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার আসামী ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg