শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

0Shares

শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

“পুলিশ জনতা ঐক‌্য গ‌ড়ি, স্মার্ট বাংলা‌দেশ গ‌ড়ে তু‌লি” এই প্রতিপাদ‌্যকে বুকে ধারন ক‌রে রাজবাড়ীতে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন অনুষ্ঠিত হ‌য়েছে।

শ‌নিবার সকাল সাড়ে ১০টার দি‌কে রাজবাড়ীর পুলিশ সুপা‌রের কার্যালয় প্রাঙ্গ‌নে বেলুন ও শা‌ন্তির প্রতিক পায়রা উড়ি‌য়ে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

পড়ে সেখান থে‌কে শহ‌রে একটি বর্ণাঢ‌্য র‌্যা‌লি বের হয়। এ সময় র‌্যা‌লি‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ করে পুনরায় পুলিশ সুপার কার্যাল‌য়ে এসে শেষ হয়।

এতে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার রেজাউল ক‌রিম, এছাড়া পাঁচ উপজেলার থানার সকল ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জরা সহ কমান্ড‌্যান্ট মোঃ রা‌শেদুজ্জামান, সা‌বেক জেলা মু‌ক্তি‌যোদ্ধা ইউনি‌ট কম‌ান্ডার আবুল হো‌সেন, জেলা ও উপজেলা ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ফোরামের সদস‌্য এবং সু‌বিধা‌ভোগীরা উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg