শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া গ্রামের মাছেম মোল্লার ছেলে মো. নুরু মোল্লা (৭০) ও তার ভাতিজা মো. আনোয়ার মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৮)।

স্থানীয়রা জানান, নুরু মন্ডলের পাড়া এলাকায় মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু (এক্সকেভেটর) কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়েছিল। এতে ওই খালের পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বুধবার দুপুরে বাড়ির পাশে ওই খালে গোসল করতে যান নিহত নুরু মোল্লা। বিষয়টি তিনি টের না পেয়ে বিদ্যুতায়িত ওই পানি স্পর্শ করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাতিজা শামীম মোল্লা। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার পথেই আরেক জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg