শিরোনাম
গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে

গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অবৈধ ও অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ডেঙ্গু সনাক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার অতিরিক্ত মুল্য আদায় তদারকির অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলার সাতটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক এর নেতৃত্বে উপজেলার সাতটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এ-সময় লাইসেন্স বিহীন ক্লিনিক গুলো সাত দিনের সময় নেয় তাদের কাগজপত্র ঠিক করার জন্য।

অভিযানে আরও অংশ গ্রহণ করে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফ ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর কামাল হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কড়মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের ন্যায় গোয়ালন্দ উপজেলার অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু সনাক্ত পরীক্ষা ও অন্যান্য অতিরিক্ত মুল্য আদায়ের তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া যাদের কাগজপত্র ঠিক নেই এগুলোর জন্য তারা এক সপ্তাহের সময় নিয়েছে। তবে খুব শীঘ্রই এসব অবৈধ ও অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে অভিযান চালানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg