শিরোনাম
পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

গোয়ালন্দে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম!

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সেখানে পানি বেড়েছে ১২ সেন্টিমিটার। এ নিয়ে গত চার দিনে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৫২ সেন্টিমিটার পানি বাড়লো।

গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, উজান থেকে নেমে আসা ঢলে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, পদ্মায় পানি বৃদ্ধির পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রবল স্রোত বইছে। সেখানে চলাচলকারি ফেরিগুলো তীব্র স্রোতের মুখে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পারাপারে সময় বেশি লাগার ফলে ফেরির ট্রিপসংখ্যা অনেকটা কমে গেছে। তবে, গাড়ির চাপ কম থাকায় ঘাটে যানজট নেই।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg