শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

হাত-পা বাধা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় বসত বাড়ির উঠান থেকে রুনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ আগষ্ট) ভোরে উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদহ খামারডাঙ্গী গ্রামের শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুনা খাতুন উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের (কাতার) প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজনেরা জানায়, নিহতের মেয়ে উম্মে সিনহা (১০) গভীর রাতে ঘুম ভাঙলে দেখে তার দেড় বছর বয়সী ছোট ভাই কান্না করছে।তার মা ঘরে নেই। বারান্দায় এসে দেখে প্রতিবেশী মিলন শেখকে। তাঁকে জিজ্ঞাসা করে আমার মা কোথায়? মিলন শেখ উত্তর দেন, তোমার মা আমাদের বাড়িতে গেছে। মাকে ডাকতে গেলে মিলন শেখ তার মুখ চেপে ধরে টয়লেটের মধ্যে নিয়ে আটকে রাখেন। কিছুক্ষণ পরে টয়লেটের দরজা খুলে দিয়ে পালিয়ে যান মিলন। পড়ে দেখে পা বাঁধা অবস্থায় তার মা বাড়ির উঠানে পড়ে আছেন।মায়ের কোন সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে। প্রতিবেশীরা এসে দেখে তার মা মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জানাযায়, মিলন শেখ (৩০) একই এলাকার খলিলুর রহমানের ছেলে। সে নিহতের বাড়ি কাজ করতেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেরা থানায় এসেছে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে। এ ঘটনায় মিলন শেখ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg