শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ শামীম মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। যার মূল্য অনুমান এক লক্ষ টাকা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ।

আটককৃত শামীম মোল্লা (৩৫) রাজবাড়ী সদর থানার বরাট ইউপির উত্তর উড়াকান্দা এলাকার শুকুর আলী মোল্লার ছেলে।

এর আগে বুধবার (০৯ আগস্ট) দিনগত রাত দশটার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে উপজেলার উত্তর দৌলতদিয়া কল্পনা বাড়ীওয়ালীর গলির সামনে ইটের রাস্তার উপর থেকে মাদক কারবারি শিমুল মোল্লাকে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg