শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে একাধিক মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে একাধিক মাদক মামলার আসামি সামচাঁদ মোল্লাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বের আরও ২টি মাদক মামলা রয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি, সামচাঁদ মোল্লা (৬৫) উপজেলার ছোট ভাকলা ইউপির ছোট ভাকলা পূর্ব অংশ গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে।

এর আগে শুক্রবার (১৪ জুলাই) দিনগত রাত পৌনে ১০টার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে সামচাঁদ মোল্লা এর আধা পাকা চৌ-চালা টিনের ঘরের উত্তর পাশের কক্ষ হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg