শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন, আঃ ছাত্তার সভাপতি, বছির সম্পাদক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

দীর্ঘ ৫ বছর পর উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী রাজবাড়ী সদর উপজেলাধীন পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে আঃ ছাত্তার শেখ সভাপতি ও বছির উদ্দিন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হয়। ভোট গণণা শেষ করে বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যাবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী আঃ ছাত্তার শেখ ছাতা প্রতীক নিয়ে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ ছালাম সরদার চেয়ার প্রতীক নিয়ে পান ৯৮ ভোট।

সাধারন সম্পাদক পদে বছির উদ্দিন গরুর গাড়ি প্রতীক নিয়ে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আবু বক্কর খান বাই সাইকেল প্রতীক নিয়ে পান ৯৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আক্কাস মোল্লা তালা প্রতীক নিয়ে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ নাসির শেক মই প্রতীক নিয়ে পান ১০৯ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হামজা সরদার, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইমরান মোল্লা, কোষাধ্যক্ষ পদে মোঃ সোহান আলী, দপ্তর সম্পাদক পদে মনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ রইচ শেক, প্রচার সম্পাদক পদে আমির হোসেন, এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিল্লাল বেপারী, বাবুল সেক, সহিদুর রহমান, নারু হলদার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg