শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মুঞ্জুর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন, পাবনা জেলার সাঁথিয়া থানার চর পাকুরিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদার এর ছেলে মুঞ্জুর আলম (৪৬)।

এর আগে রোববার (১৮ জুন) দিবাগত মধ্যরাত আড়াইটার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন গাউছিয়া কিয়াম বোডিং এর সামনে রাস্তার উপর হতে মুঞ্জুর আলমকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg