শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে ১০০ গ্রাম হেরোইনসহ শিমুল চৌধুরী নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। যার মূল্য দশ লক্ষ টাকা।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টার দিকে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

আটক মাদক কারবারি শিমুল চৌধুরী (২৮) গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার মৃত খলিল চৌধুরীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত পৌনে দশটার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার তিন রাস্তার মোড়ে আলমগীরের বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে মাদক কারবারি শিমুল চৌধুরীকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, উক্ত আসামি দীর্ঘদিন যাবৎ গোয়ালন্দঘাট থানাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আসামির বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে। তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg