শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ মুন্নি আক্তার নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
আটক মাদক কারবারি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লী এলাকার মৃত দুলাল শেখের মেয়ে মুন্নি আক্তার (৩৫)।
জানা গেছে, গোয়ালন্দঘাট থানার এএসআই মো.শফিউল আলম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর মুন্নি আক্তারের বসত বাড়ীর শয়ন কক্ষের মধ্য হতে মুন্নি আক্তারকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg