শিরোনাম
পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

গোয়ালন্দে বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, বিলীন হচ্ছে ফসলি জমি, বসতিভিটা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩

0Shares

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে।

শনিবার (০৬  মে) গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে সরোজমিনে ঘুরে এসে দেখা যায় পদ্মা নদী থেকে এবং বিভিন্ন জলাশয় থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র।

দৌলতদিয়া ইউনিয়নের মূল পদ্মা নদী থেকে এবং মরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এসব অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পিছনে, কলাবাগান নামক স্থানে, ফকির পাড়া নামক স্থানে, ৮ নং ওয়ার্ডের সোনালী হ্যাচারির পিছনে, উজানচর ইউনিয়নের বিশ্বাস বাজার এলাকায়, পল্লী বাজার নামক এলাকায়, ১ নং ওয়ার্ডের বেড়িবাধ নামক এলাকায়, দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী থেকে চলছে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন।

নদীর তীরবর্তী স্থানীয় বাসিন্দারা বরাবর বলছেন, আমরা প্রতিবছরই নদী ভাঙ্গনের শিকার হচ্ছি। কিন্তু এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন কিছুতেই থামানো যাচ্ছে না। প্রশাসন নামমাত্র মাঝে মাঝে অভিযান পরিচালনা করে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুর রহমান জানান, আমরা দ্রুত সময়ের মধ্যে সকল অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg