শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান (৪৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কলিমোহর ইউনিয়নে বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন।

রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বসাকুষ্টিয়া গ্রামের এই ঘটনা ঘটে।

কলিমোহর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু বলেন, মিজান পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারের সারের ব্যবসা করতেন। রবিবার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মিজান নামে এক স্কুল শিক্ষকক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg