শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

গোয়ালন্দে মাঠে ফসল তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেদের ক্ষেত থেকে উস্তে তুলতে গিয়ে বজ্রপাতে মো. সাইদুল মৃধা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার মো. জামাল মৃধার ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দেবীপুর চরে এ ঘটনা ঘটে।

স্থানীয় চাষী মোহাম্মদ আলী জানান, সাইদুলসহ আমরা ৫ – ৬ জন নিজেদের ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলে আমরা দৌড়ে বাড়ির দিকে রওয়ানা দেই। কিন্তু সাইদুল, কাইউম খাঁ, আসলাম, ইউসুফসহ চারজন তখনও মাঠে উস্তে তুলছিল। এসময় হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতটি সাইদুলের গায়ে লাগলে তার কান ও নাক দিয়ে রক্ত পরতে শুরু করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পরলে এসময় সাথে থাকা লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg