শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাইক্রোবাস জব্দ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

0Shares
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নোহা মাইক্রোবাস গাড়ি থেকে ২৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় গাড়ি রেখে পালিয়ে যাওয়ায় কেউ গ্রেপ্তার হয়নি।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
এর আগে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় থেকে ঢাকা মেট্রো-চ-১১-৫০০৬ সিরিয়ালের নোহা মাইক্রোবাস থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপ-পরিদর্শক এ.এস.এম ইছা খান সঙ্গীয় ফোর্সসহ বাংলাদেশ হ্যাচারীর সামনে চেক পোস্ট করেন। চেকপোস্ট চলাকালীন রাত সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ মোডের দিক থেকে আসা ঢাকা মেট্রো চ- ১১-৫০০৬ সিরিয়ালের একটি নোহা গাড়ি কে সিগনাল দিলে চালক না থামিয়ে দ্রুত দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন আব্বাস সরদারের চায়ের দোকানের পূর্ব পাশে গাড়িটি রেখে চালক সহ ৪/৫ জন পালিয়ে যায়। পরে নোহা গাড়ি থেকে ২৮৫ (দুইশত পচাঁশি) বোতল ফেন্সিডিল উদ্ধার ও গাড়িটি জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ধাওয়া খেয়ে আসামিরা গাড়ি রেখে পালিয়ে গেলেও ২৮৫ বোতল ফেন্সিডিলসহ নোহা গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির ভিতরে পাওয়া ভিজিটিং কার্ড ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপির সূত্র ধরে আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা চালকসহ আরো ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg