শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে ভেজাল গুড় বিক্রেতাসহ ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

0Shares

সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ী জেলার কালুখালীর রতনদিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেজাল গুড় বিক্রেতা শাজাহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা ও একই উপজেলার গান্ধিমারা বাজারে মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১০ ধারা লঙ্ঘনে ১জন মুদি ব্যবসায়ীকে ১২(১) ধারায় ৫ হাজার সহ মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

৪ঠা এপ্রিল-২৩ মঙ্গলবার নিরাপদ খাদ্যো নিশ্চিতকরণে ও বিভিন্ন আইন বাস্তবায়নে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় সকাল সাড় ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং রুবাইয়া ইয়াসমিন সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে রাজবাড়ীর রতনদিয়া বাজারে ও গান্ধিমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় এ অভিযানে সরকারী আইন ও বিধি বিধান মেনে চলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহযোগিতায় প্রসিকিউটর সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অফিস রাজবাড়ী, শামসুন নাহার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কালুখালী রাজবাড়ী, ফরিদপুর র‍্যাব-৮ এর একটি টিম, পেসকার রানা ডিসি অফিস রাজবাড়ী, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ প্রমূখ।

রুবাইয়া ইয়াসমিন সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটে বলেন, জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg