শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

বাল্যবিবাহের প্রস্তুতির সময় ভুয়া কাজী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে বাল্যবিবাহের প্রস্তুতির সময় মোঃ মামুনুর রশিদ (৩৬) নামের এক ভুয়া কাজীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ (সিপিসি-৩)।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে পৌর বিপণী মার্কেটের তৃতীয় তলায় এ্যাডভোকেট মোঃ মনির হোসেনের চেম্বার হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভুয়া কাজী মোঃ মামুনুর রশিদ মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে।

র‌্যাব-৪ এর লে. কমান্ডার মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত নিজেকে কাজী পরিচয় দিয়ে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভুয়া কাবিনের মাধ্যমে প্রতারণাপূর্বক বিবাহ সম্পন্ন করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এরূপ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ প্রস্তুতির সময় তাকে গ্রেফতার করে।

তিনি আরোও জানান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা কবির মোবাইল কোর্টের মাধ্যমে ভুয়া কাজী মামুনুর রশিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg