রাজবাড়ীতে নতুন করে ১১৭ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ১৫৯০ জন। মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৮৩ জন। হোম আইসোলেশনে আছে ৬৬৩ জন। হাসপাতালে ভর্তি আছে ২৯ জন ।
শনিবারে সিভিল সার্জন নূরুল ইসলাম তথ্য সূত্রে জানা গেছে ০৫/০৮/২০২০ ও ০৬/০৮/২০২০ তারিখে ২৪৩ টি স্যাম্পল পাঠানো হয়। এর মধ্যে পজিটিভ আসে ১১৭ টি এবং নেগেটিভ ১২৬ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৩৬ টি স্যাম্পলের ৭৪ জন পজিটিভ, পাংশা উপজেলার ৫৭ টি স্যাম্পলে ২৫ জন পজিটিভ, বালিয়াকান্দি উপজেলার ২৩ টি স্যাম্পলে ৮ জন পজিটিভ, কালুখালী উপজেলার ১৮ টি স্যাম্পলে ৩ জন পজিটিভ এবং গোয়ালন্দ উপজেলার ৯টি স্যাম্পলে ৭ জন পজিটিভ।
সুজন বিষ্ণু, রাজবাড়ী সদর