শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ নেতার ব্যাপক শোডাউন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাই স্কুলের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে আলহাজ্ব কাজী কেরামত আলীকে রিসিপশন দিতে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকনের নেতৃত্বে শত শত নেতাকর্মী উপস্থিত হন গোয়ালন্দ পৌর জামতলা এলাকায়।

এ সময় এমপি মহোদয় আলহাজ্ব কাজী কেরামত আলী গাড়ি থেকে নামলে সাবেক ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক খোকন নেতৃত্বে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক খোকনের নেতৃত্বে বিশাল এই শোডাউনে অংশগ্রহণ করেন এমপি কাজী কেরামত আলী। এমপি মহোদয় এ আনন্দ মিছিলে পায়ে হেঁটে প্রোপার হাই স্কুলে প্রবেশ করেন।

সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুবক্কার সিদ্দিক খোকন বলেন, আমার প্রিয় নেতা রাজবাড়ী ১ আসনের গণমানুষের নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজবাড়ী ১ আসনের জনপ্রিয় এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী গোয়ালন্দে আগমন উপলক্ষে আমার এই আনন্দ শোভাযাত্রা। আমি ধন্য হয়েছি আমার এই আনন্দযাত্রায় এমপি মহোদয় অংশগ্রহণ করেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক খোকন এবার উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg