শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৫৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কামরুল ইসলাম শিরু (৪৪) নামে এক যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (০২ মার্চ) ভোরের দিকে গোয়ালন্দ পৌরসভার কাইমুদ্দিন মাতুব্বর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অভিযুক্ত কামরুল ইসলাম শিরু গোয়ালন্দ পৌরসভার কাইমুদ্দিন মাতুব্বর পাড়া এলাকার মৃত নূর মোহাম্মদ মুন্সির ছেলে।

শিশুটির মা মামলার এজাহারের মাধ্যমে জানায়, তার মেয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিশু শ্রেণীতে লেখাপড়া করে। তার প্রতিবেশী কামরুল ইসলাম শিরুর বাড়ির গাছের নারিকেল গতকাল বুধবার বিকেলে একজন গাছির মাধ্যমে পাড় ছিল। উক্ত সময় মেয়েটি তার বাড়িতে নারিকেল পাড়া দেখতে যায় তখন তার মেয়েকে নারিকেল খাওয়ানোর লোভ দেখিয়ে কামরুল ইসলাম শিরু তার বসত ঘরের ভিতর ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। মেয়ের ডাক চিৎকার শুনে শিরুর বসত ঘরে গিয়ে মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই। মেয়েকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেয়েকে ভর্তি করেন।

জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মো. শরিফুল ইসলাম জানান, ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় ভর্তি করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমান সে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কামরুল ইসলাম শিরুকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg