শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

সাবেক সভাপতির হাতে মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার / ৪৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ বিশ্বাসের হাতে বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন লাঞ্ছিত  হয়েছে।

জানা গেছে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সামনে হিটুর চায়ের দোকানে সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ বিশ্বাস অবস্থান করছিলেন। সেখানে বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য চিঠি দিতে গেলে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে গায়ে হাত দেয় বলে জানা গেছে।

এই বিষয় চারপাশে ছড়িয়ে পড়লে বাজারের সাধারন সচেতন মহলের মানুষ ও মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা বিক্ষোভ করে সোনাপুর বাজারে। বিক্ষোভকারীরা সাবেক সভাপতির বিচার দাবী করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ সবুজ, সহকারী শিক্ষক আইয়ুব হোসেন আমান, সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজ, ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg