শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ ভিডব্লিউবি চক্রের উপকারভোগীদের মাঝে উজানচর ইউপিতে কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে ৫৮৪ জন নারীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা বেগম, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মির্ধা, ইউপি সচিব ইব্রাহিম সরদার, ইউপি সদস্যবৃন্দ ও উপকারভোগীরা।

জানাগেছে, মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ ভিডব্লিউবি চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে। উক্ত উপকারভোগীরা ২ বছর পর তাদের সঞ্চয় হিসাবের টাকা ফেরত পাবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg