শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ীর পাংশায় ফসলি জমিতে ঘাস কাটায় ছাত্রের গলা কাটলেন জমির মালিক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় সরিষা ক্ষেতে ঘাস কাটায় দশম শ্রেণীর ছাত্র মোঃ রিফাত (১৫) কে গলা কাটলেন জমির মালিক হাফিজ উদ্দিন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবাসপুর গ্রামের পদ্মা নদীর চড়ে।

ভুক্তভোগীর ছাত্রের বাবা মন্টু বলেন, গত ৮ই ফেব্রুয়ারি বিকেলে আমার ছেলে রিফাত ছাগলের ঘাস কাটার জন্য নদীর চড়ে হাফিজের জমিতে যায় এবং সে এক মুঠো ঘাস কাটে। পরে ঘাস কাটার অপরাধে হাফিজ উদ্দিন এসে আমার ছেলের হাত থেকে কাচি কেরে নিয়ে রিফাতের গলার বাম পাশে পৌচ দেয়। সাথে সাথে গলা কেটে রক্ত বের হতে থাকে। পরে তারা স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিয়ে পদ্মার চড়ে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেয় এ সময় রিফাতের গলায় ১৪টি সেলাই দেওয়া হয় । চিকিৎসা শেষে আমার ছেলে রিফাতকে আমার বাড়ীর পাশে রেখে যায় ও তাকে ঘটনার বর্ণনা কাউকে না জানাতে নিষেধ করে। ঘটনার বিষয় কাউকে বললে খুন করে ফেলবো মর্মে হুমকি দেয় হাফিজ উদ্দিন।

তিনি আরো বলেন, আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করি। সেখানে তার গলায় আরো দুটি সেলাই দেওয়া হয়। পরে গত ৯ই ফেব্রুয়ারি পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।

পাংশা মডেল থানার সাব ইন্সপেক্টর সাদিকুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামি পলাতক থাকায়। তাকে আটক করা যায়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg