শিরোনাম
গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন

গোয়ালন্দে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন।

স্টাফ রিপোর্টার / ৩০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

0Shares

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

বর্তমান সরকার সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৬ জানুয়ারী) দ্বিতীয় পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫০টি মসজিদের মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অন্যতম।

গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান , জেলা পুলিশ সুপার এম এম শালিকুজ্জামান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী , উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন , সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, রাজবাড়ী ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্লা, গোয়ালন্দ উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।

এ মডেল মসজিদটিতে রয়েছে নামায ঘর। এছাড়াও আরও আছে লাইব্রেরি, কনফারেন্স রুম, মক্তব, রেস্ট হাউস, ইসলামিক ফাউন্ডেশন অফিস, পার্কিং, ইসলামী শপ, লাশ ধোয়ার ঘর, পুরুষ ও মহিলা আলাদা নামায ঘর, অজুখানা ওয়াশ ব্লক সিড়ি, ইমাম মুয়াজ্জিন থাকার কক্ষ, উন্মুক্ত বিশাল সাহান, ৯৫ ফুট মিনার, আধুনিক আলোকশয্যা, এসিসস ২য় তলা, মার্বেলস টাইলস সহ উন্নত ফিটিংস, প্রাক ইসলামী শিক্ষা কেন্দ্র, ডাইনিং, এমএস হলো বক্স ফেরোসিমেন্ট অর্নামেন্টাল নক্স ইত্যাদি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg