শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার

গোয়ালন্দে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের, মা বাবার আহাজারি

স্টাফ রিপোর্টার / ৪৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

0Shares

গোয়ালন্দ( রাজবাড়ী) থেকে।

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লার পাড়া সংযোগ সড়কে মাটির টানা টলির চাক্কায় পিষ্ট হয়ে মারা গেছে দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র রিয়ান (১১)

রোববার ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত রিয়ান (১১) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের তেনাপচা গ্রামের অটোরিকশা চালক রেজাউল করিমের ছেলে ছেলে।

জানাগেছে, আগামীকাল রিয়ান তার খালা বাড়ী ফকির পাড়া বাইসাইকেল যোগে বেড়াতে গিয়ে ছিলো। আজ বেলা সাড়ে ১২টার দিকে বাইসাইকেল যোগে খালা বাড়ি থেকে ফেরার পথে ওমরের মোল্লার পাড়া কলাবাগানের কাছাকাছি আসলে তার পিছন থেকে আসা দ্রুত গতির মাটি টানা টলি তার বাইসাইকেল কে ধাক্কা দিলে বাইসাইকেল থেকে সিটকে রাস্তায় পরে যায় রিয়ান। মাটি টানা টলির পিছনের একটি চাকা রিয়ান মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনা স্থানেই রিয়ানের মৃত্যু হয়। পথচারী এই ঘটনাটি দেখে দ্রুত রিয়ানের বাবা মাকে খবর দেয়।মাটি টানা টলিটিকে ধরতে পারেনি কেউ।

রিয়ানের বাবা রেজাউর ও মা পারভীন বলেন, আমার ছেলে দৌলতদিয়া আনজুমান কাদেরিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। আমার কোল যে খালি করেছে আমরা তার কঠিন শাস্তির দাবি করছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg