শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

পাংশায় শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়ে ডিজির তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ৩২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশা পৌর এলাকার ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র তুলতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ফলে স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশংসাপত্র তুলতে জনপ্রতি ৫০০ টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিলে এসব কাগজ দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তার বাবা একজন দিনমজুর। ওই স্কুল থেকে এবছর মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেছেন। এইচএসসি ভর্তি ফরম পূরণ করতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ ৫০০ টাকা দাবি করে। কিন্তু তার কাছে টাকা কম থাকায় ফেরত আসতে হয়।

ইতিমধ্যে জানাগেছে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে এক শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা এর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।

অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেনের কাছে মুফো ফোনে জানতে চাইলে, তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। প্রধান শিক্ষক বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে জেলা শিক্ষা অফিসার এসে তদন্ত করে নিয়ে গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষা অধিদপ্তর ঢাকা এর মহাপরিচালক বরাবর অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করে। পরবর্তীতে মহাপরিচালকের নির্দেশে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার তদন্ত করে নিয়ে গেছে। আমরা তদন্তের অপেক্ষায় আছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg