শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দ গোয়াল ঘরের আগুনে চারটি গরুর মৃত্যু।

স্টাফ রিপোর্টার / ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদু খান পাড়া গোয়াল ঘরে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি গর পুড়ে মারা গেছে।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর সারে চারটার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের দুদু খান পাড়া গ্রামের আসলাম শেখের গোয়াল ঘরে এ ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে গেছেন হতদরিদ্র আসলাম শেখ (৫০)।
ক্ষতিগ্রস্ত আসলাম শেখ জানান, প্রতিদিন তিনি তার গোয়াল ঘরে গরু রেখে সামনের দরজা তালা মেরে রাখেন । মঙ্গলবার সন্ধ্যায়ও তিনি গোয়াল ঘরে গরু রেখে ঘুমাতে যান কিন্তু ভোর রাতে গরুর গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। অবুঝ প্রাণী গরু গুলোর আর্ত চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে আশে পাশের মানুষ এগিয়ে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু কোন ভাবেই তারা ঘরের মধ্যে প্রবেশ করতে না পারার কারণে গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। সেইসেঙ্গ আগুনে পুড়ে মারা যায় ৩টি গাভী ও একটি বাচ্চা । এর মধ্যে একটি গাভীর পেটে বাচ্চা ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ চুন্নু মীর মালত জানান, আগুনে তার ৪টি গরু পুড়ে মারা গিয়ে প্রায় ৩ লক্ষ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এতে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন। তার বড় ক্ষতি হয়ে গেলো বলেও তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg