শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

৬ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ ডিসেম্বর
মানিকগঞ্জে ৬ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শানবান্দা এলাকা থেকে ৬০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শানবান্দা গ্রামের মৃত. জমির উদ্দিনের ছেলে সুজন আহমেদ (৩২) ও আলমগীর ছেলে আকাশ (২৪)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানার পূর্ব শানবান্দা গ্রামের জমির মিয়ার বসত বাড়ী থেকে ৬০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg