শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে বিদেশে পাঠানোর প্রলোভনে বাগানে নিয়ে এক নারীকে গণধর্ষনের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৩৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে এনে ফরিদপুরের এক নারী (২৩) কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই নারী ৪জনকে আসামী করে গোয়ালন্দঘাট থানায় মামলা করেছে।

মামলা ও অন্যান্য সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার নারীর বাড়ী ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গুহলক্ষ্মীপুর এলাকায়। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে হওয়ার পর সে বিদেশে যাওয়ার চেষ্টা করতে থাকে। বিষয়টি জানতে পেরে একই থানাধীন (ফরিদপুরের কোতয়ালী) দুর্গাপুর ডাবল ব্রীজ এলাকার রিপন (৩৩), গোপালপুর এলাকার সাগর সরকার ওরফে উৎপল (৩৬), দুর্গাপুর ঢলু মাতুব্বর পাড়া এলাকার মনজু শেখ (৪৭) ও চাঁদপুর মৈজদ্দিন মাতুব্বর পাড়া এলাকার রুবেল শিকদার (৩০) তাকে প্রস্তাব দেয় যে, তাদেরকে ১ লক্ষ ২০ হাজার টাকা দিলে তারা ৩ মাসের মধ্যে তাকে গৃহিনী ভিসা দিয়ে সৌদি আরবে পাঠিয়ে দিতে পারে। এতে ওই নারী রাজী হয়ে গত অক্টোবর মাসে তাদেরকে ৫০ হাজার টাকা দেয়। বাকী টাকা সৌদি আরবের ভিসা পাওয়ার পর দেয়ার কথা থাকে। পরে অভিযুক্তরা তাকে ৭ দিনের ট্রেনিংয়ের জন্য ঢাকা যেতে হবে বলে উল্লেখ করে। সে মোতাবেক গত ২৫শে অক্টোবর বিকালে অভিযুক্তরা ওই নারীকে নিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে ফরিদপুর থেকে ২টি মোটর সাইকেলযোগে রওনা হয়। তার বাড়ি থেকে আঞ্চলিক সড়ক দিয়ে দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকা যাওয়ার পথে রাত ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের অন্তর্গত নলিয়াপাড়া পাকা রাস্তার মোড় এলাকায় পৌঁছে অভিযুক্তরা ওই নারীকে সড়কের পাশের একটি বাগানে নিয়ে যায়।

এরপর তাদের কাছে লুকিয়ে রাখা ধারালো চাকুর ভয় দেখিয়ে বাগানের ভিতর রাতভর পালাক্রমে ধর্ষণ করে। শেষ রাতের দিকে তাকে বাগানের গাছের সাথে বেধে রেখে তারা পালিয়ে যায়। ভোরে ওই নারী বাগান থেকে বের হয়ে বিধ্বস্ত অবস্থায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও মসজিদের ইমামের কাছে ঘটনা খুলে বলে। পরে তাদের পরামর্শে সে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে অভিযুক্ত ৪ জনকে আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। মামলা নং-৪১, তারিখ-৩০/১০/২০২২ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ঘটনার দিন ভোরে তিনি স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ীতে ফিরছিলেন। এ সময় ওই নারী তাদের কাছে ধর্ষণের শিকার হওয়ার কথা জানালে তারা তাকে হাসপাতালে চিকিৎসা ও মামলা করার পরামর্শ দেন।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ভুক্তভোগীর মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg