শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

কৃষকের বাড়ি নির্মাণে আ.লীগ নেতার চাঁদা দাবি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৩৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বালুরচর গ্রামে এক কৃষকের বসতবাড়ি নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ নভেম্বর) ভূক্তভোগী কৃষক লাল মিয়া (৬০) বাদি হয়ে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মহিদুর রহমান (৩৫) উপজেলার জামশা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি । তিনি উপজেলার জামশা ইউনিয়নের বালুরচর গ্রামের শরৎ আলীর ছেলে।

অভিযোগসূত্রে জানা গেছে, ভূক্তভোগী কৃষক লাল মিয়া বসত বাড়ি নির্মাণের উদ্দেশ্যে বালি ক্রয় করে কালীগঙ্গা নদীপথে ট্রলারে করে বালি এনে পাইপের মাধ্যমে জমি ভরাটের কাজ করছিলেন। তখন স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিদুর রহমান ক্ষমতার দাপটে লাল মিয়ার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। লাল মিয়া চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মঙ্গলবার সকাল আটটার দিকে অভিযুক্ত মহিদুর রহমান বালি ফেলার পাইপ ভাংচুর করে। এরপর কৃষক লাল মিয়া অভিযুক্ত মহিদুর রহমানকে জিজ্ঞাসা করলে মহিদুর বালি ফেলতে দিবে না বলে জানায় এবং লাল মিয়াকে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে।

কৃষক লাল মিয়া বলেন, আমি বাড়ি করার জন্য পাইপ দিয়ে ট্র্রলার থেকে বালি এনে জমিতে ফেলার সময় অনিচ্ছাকৃতভাবে তাদের জমিতে সামন্য বালি গিয়েছিল। আমি নিজে তার জমি থেকে বালি সড়িয়ে দিতে চেয়েছিলাম এবং তার ফসলের যে ক্ষতি হয়েছে সেজন্য ক্ষতিপূরণও দিতে চেয়েছিলাম। কিন্ত সে তা না মেনে পাইপ ভাংচুর করেছে এবং ৫ লাখ টাকা দাবি করেছে।

এ বিষয়ে মহিদুর রহমান বলেন, লাল মিয়া আমার ধান ক্ষেত নষ্ট করে বালি ফেলেছে। আমার জমিতে বালি ফেলতে নিষেধ করায় তারা আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। আমি কোন চাঁদা দাবি করিনি।আমার জমি ও ফসল নষ্ট করায় আমিও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

এ প্রসঙ্গে সিংগাইর থানার উপ-পরিদর্শক মো: তারেক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ধান ক্ষেতে বালি যাওয়া নিয়ে তাদের মধ্যে সামান্য বিরোধ হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg