শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

ইউএনওর ব্যতিক্রম উদ্যোগ, সিসি ক্যামেরার আওতায় তৈরি হচ্ছে ভূমিহীনদের গৃহনির্মাণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের ব্যতিক্রম উদ্যোগে সিসিটিভি ক্যামেরার আওতায় নির্মিত হচ্ছে মুজিববর্ষের ভূমিহীন-গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ। সারা বাংলাদেশে এটি একটি বিরল ও প্রশংশনীয় উদ্যোগ।

সোমবার (১০ অক্টোবর) সরোজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উজানচর ইউপির গফুর মন্ডল পাড়া এলাকার সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউট স্কুল সংলগ্ন মুজিব শতবর্ষের ২৫ টি ঘর নির্মাণ হচ্ছে। প্রত্যেকটি ঘর সিসি ক্যামেরার মাধ্যমে তদারকি করছে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। প্রতিটি ঘরের কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা উপজেলা বসেই দেখছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।

স্থানীয় শুকুর আলী খাঁ জানান, আগে কখনো দেখিনি সিসি ক্যামেরায় আওতায় ঘর নির্মাণ। এবার দেখে অবাক হয়েছি এখানে সকল কাজ অনেক ভালো হচ্ছে ঘরগুলো অনেক মজবুত হচ্ছে।

মর্জিনা বেগম জানান, এই ঘরগুলো তৈরিতে লোকজন ঠিকমত কাজ করছে কিনা তা দেখার জন্যই শুনেছি এ ক্যামেরা ইউএনও লাগিয়েছেন। এবং তিনি এখানে এসেও কাজের তদারকি করে যায়।

রাজমিস্ত্রির কন্টাকটার রবিউল বলেন, সার্বক্ষণিক ইউএনও স্যার কাজগুলো দেখছে। সবসময় কাজের খোঁজ খবর নিচ্ছে। আমি নিজে অনেকগুলো কাজ করেছি কিন্তু এই কাজটি একটু ব্যতিক্রম। এই কাজটি ইউএনও স্যারের তদারকিতে করতে পেরে আমার অনেক ভালো লাগছে। কাজের গুণগত মান ঠিক রেখে করতে পেরে আমি নিজেই গর্বিত।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন রাজবাড়ী টেলিগ্রাফ’কে জানান, কাজের গুণগত মান ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার স্বার্থে মুজিববর্ষের এই ঘরগুলোকে সিসিটিভি আওতায় এনে মনিটরিং করা হচ্ছে। আমি শত ব্যস্ততার মাঝেও ২৪ ঘন্টার যেকোন সময় মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারছি ও কাজের তদারকি করছি। ২৫টি ঘরের জন্য আটটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg