শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দ তামাকমুক্ত দিবস উপলক্ষে কর্মসূচী পালন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ডাব্লিউ বিবি ট্রাস্ট ও ডাস্ বাংলাদেশের উদ্যোগে ‘তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক’ শীর্ষক দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার (০৯ অক্টোবর) সকাল ১১টার দিকে গোয়ালন্দ বাস স্ট্যান্ড নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।

তামাক বিরোধী কর্মসূচীতে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উপজেলা সম্পাদক জনাব শুকুমার মন্ডল, ডাস্ বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ সহ স্থানীয়রা।

এ কর্মসূচি চলাকালীন ডাস বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg