শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

কুমারখালীতে নিখোঁজ শিশু তামিমের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

0Shares

মোশারফ হোসেন কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে নিখোঁজের পরেরদিন তামিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্ক সংলগ্ন গড়াই নদী থেকে শিশুটির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

তামিমের মরদেহটি শনাক্ত করে তাঁর চাচা ইদ্রিস আলী। সে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকায় মৃত টিপু সুলতানের একমাত্র ছেলে। তাঁর মায়ের নাম সুমি খাতুন।

সকাল ১০ টা ২৬ মিনিটে এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, ‘ তিনি জানান, রবিবার সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক এলাকা থেকে একটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ শিশু তামিমের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তামিমের চাচা ইদ্রিস আলী ও আত্মীয় স্বজনরা মরদেহটি শনাক্ত করে।’

ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শনিবির দুপুরে নিজবাড়ি সংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এসময় দুইজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদের পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয়রা নদে খোঁজাখুজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরিদল নদে উদ্ধার অভিযান চালায়।

কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন বলেন, ‘ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদীতে। তাই নৌপুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। পুলিশ ঘটনার ছাঁয়া তদন্ত করছে।’

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg