শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে স্কুলছাত্র নিখোঁজ, মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ফুটবল খেলার প্র্যাকটিসে এসে মো. আলামীন (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপোণ দাবী করছে অজ্ঞাত দুষ্কৃতকারী চক্র। গত মঙ্গলবার বিকেলে সে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ আলামিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দুদুখান পাড়া গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে। সে গোয়ালন্দ উপজেলার দুদু খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিদিনের ন্যায় নিখোঁজ হওয়ার দিন মঙ্গলবার বিকাল তিনটায় সে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কামরুল ইসলাম সরকারী কলেজ মাঠে ফুটবল খেলার প্র্যাকটিসে এসে সে আর বাড়ি ফেরেনি বলে তার মা নার্গিস খাতুন জানান।

আলামিনের মা আরো জানান, তার ছেলে নিখোঁজ হওয়ার পর আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ শুক্রবার দুপুরে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে তার ছেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। সময় মতো টাকা না পেলে তার ছেলেকে মেরে লাশ ফেলে দেয়া হবে বলে জানানো হয়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আলামিন নামে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর থানা পুলিশকে জানানো হয়েছে। আমরা তাকে উদ্ধার করতে আইনগত ব্যবস্থাগ্রহণ করছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg