শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে ১০ লক্ষ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুলী আক্তার (২১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ০৩নং ফেরীঘাট জিরো পয়েন্ট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়া এলাকার কাইয়ুম শেখের কন্যা দুলী আক্তার।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত এগারোটার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার লাভলু শেখের সাউন্ড সিস্টেম দোকানের সামনে ইটের সলিংয়ের রাস্তার উপর থেকে দুলী আক্তারকে ১০০ (একশত) গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ের নগদ ৩,৮০০ (তিন হাজার আটশত) টাকাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ১০০ গ্রাম হেরোইনের মূল্য অনুমান ১০ লক্ষ টাকা।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg