শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মসজিদে জমি দান করায় বাবাকে হাতুড়িপেটা করে নির্মমভাবে হত্যা

স্টাফ রিপোর্টার / ৬২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মসজিদের নামে জমি দান করায় জন্মদাতা পিতাকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে খুন করেছে দুই ছেলে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার চর উকিয়ারা গ্রামে লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে ।

নিহতের বড় ছেলে মো. খবির হোসেন (৪০) ও তার স্ত্রী মোসাম্মৎ সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫) ও তার স্ত্রী রুমা (২৫) এবং নিহত আরশেদ আলীর প্রবাসী মেয়ে আসমানীর বড় ছেলে (নাতি) আহাদ পরস্পর যোগসাজসে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার চর উকিয়ারা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আরশেদ আলী ১৫/২০ দিন আগে ১০ শতাংশ জমি মসজিদের নামে দান করেন। এ নিয়ে ছেলে মেয়েদের সাথে আরশেদের পারিবারিক কলহ দেখা দেয়। রবিবার সকালে আরশেদ জমিতে সেচ দেওয়ার জন্য পার্শ্ববর্তী মেশিন ঘরে যান। এসময় আরশেদের বড় ছেলে খবির
হোসেন ও ছোট ছেলে খোরশেদ আলমের সাথে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। পূঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আরশেদকে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুজনকে
গ্রেফতার করা হয়েছে বাকি একজন নিহতের বড় ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg