শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে সড়ক দূর্ঘটনায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাক-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় বাস চাপায় এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ভ্যানচালক নিহত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফল বিক্রেতা ফজর আলী (৪০) তিনি দৌলতদিয়া ইউপির ৭নং ওয়ার্ড হোসেন মোল্লা পাড়ার জিন্নাত আলী শেখের ছেলে।
জানা গেছে, ফল বিক্রেতা ফজর আলী ভ্যানগাড়িতে করে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ফল বিক্রি করতেন। আজ সকালে তিনি দৌলতদিয়া ঘাট থেকে ভ্যানগাড়ি নিয়ে মহাসড়ক দিয়ে গোয়ালন্দের দিকে যাচ্ছিলেন এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির দর্শনা ডিলাক্সের একটি পরিবহন (যার নাম্বার ঢাকা মেট্রো ১৪-৮১৪৩) ও ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
এ ঘটনায় আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, সকালে সড়ক দূর্ঘটনা এক জন নিহত হয়েছে। পরিবহনটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg