শিরোনাম
রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

গোয়ালন্দে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে ও দুইজন সাজাপ্রাপ্ত, দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (৩০ জুলাই) ভোর রাতে দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিল্লাল খন্দকারকে ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির সাহাদৎ মেম্বার পাড়ার বাহিরচর মৃত সৈয়দ আলী খন্দকারের ছেলে বিল্লাল খন্দকার (৪০)।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ডিগ্রীর চর চাঁদপুর গ্রামের মৃত আইনুদ্দিন মোল্লার ছেলে আকমল শেখ এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার শুকুর মোল্লার ছেলে আসাদুসজ্জামান রুবেল (২৪)।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, উপজেলার আয়নাল মাতুব্বর পাড়ার আলমাছ সরদারের ছেলে মনির সরদার। পশ্চিম উজানচর আইনদ্দিন মোল্লার ছেলে আব্দুল মালেক মোল্লা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাদক কারবারি বিল্লাল খন্দকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ইয়াবাসহ বিল্লাল খন্দকারকে, ও দুইজন সাজাপ্রাপ্ত, দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদেরকে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg