শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

পাংশায় র‌্যাবের অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৪১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
পাংশায় র‌্যাবের অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর পাংশা উপজেলার জীবননালা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার ও ৩টি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। এর আগে গত সোমবার দুপুর দেড় টার দিকে পলাতক দুই আসামির বসত ঘর হতে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। পলাতক আসামিরা হলেন, উপজেলার জীবননালা গ্রামের মোঃ রাজ্জাক আলী মিয়ার ছেলে মো. ইমরান মিয়া (২২), ও মৃত ইয়াছিন আলীর ছেলে মো. রাজ্জাক আলী মিয়া (৫০)। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড় টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার জীবননালা গ্রাম এলাকা হতে পলাতক আসামি দ্বয়ের বসত ঘরের কক্ষ থেকে দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন। আসামীদ্বয় অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে পাংশা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের (১৯ এ) এর ধারায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg