শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

কুমারখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
কুমারখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0Shares

মোশারফ হোসেন

কুষ্টিয়া কুমারখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় বিকেল ৪ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তেবাড়িয়া শেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে কোমর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে কোমর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আয়শা খাতুন।

 

অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উওর সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী স্বাধীন।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, মোঃ শাহীদুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল রহমান প্রমুখ।

 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. মুনসুর উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

খেলা শেষে একই মাঠে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দল, রানার্স আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg